বৃষ্টি

বৃষ্টি ও প্রেম (অক্টোবর ২০২২)

তাহমিন আরা
  • ১০
  • ১
  • ৪৭৬
বৃষ্টি, ও বৃষ্টি,
তুমি কত মিষ্টি।
এলে মেঘের কোলে চড়ে,
এলো বাতাস রয়ে।
রিম ঝিম্ ঝিম্ বৃষ্টি,
তুমি বড়ো মিষ্টি।
অপেক্ষার প্রহর গুনি
কখন তুমি আসবে,
ঝির্ ঝির্ ফোঁটায় তোমার
আমার এ মন ভরবে।
আজ হারিয়ে যেতে চাই যে আমি
বৃষ্টি তোমার মাঝে,
ও বৃষ্টি, তুমি কত মিষ্টি।
বৃষ্টি তুমি দুষ্ট বড়ো
হঠাৎ এসে ভিজিয়ে দাও,
এমনতর অনাসৃষ্টিতে
না জানি কি মজা পাও!
আজ ভিজে গেলাম বৃষ্টি আমি
তোমার ঝড়ো হাওয়ায়,
ও বৃষ্টি, তুমি কত মিষ্টি।
বৃষ্টি তোমার টাপুর-টুপুর
অঝড় ধারায় ভিজে,
নতুন হলাম আমি যেন
আবার নতুন সাজে।
আজ হারিয়ে গেছি বৃষ্টি আমি
তোমার ধারার মাঝে,
ও বৃষ্টি, তুমি কত মিষ্টি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Dipok Kumar Bhadra অপেক্ষার প্রহর গুনি কখন তুমি আসবে,..............। অসাধারণ
ফয়জুল মহী খুবই ভালো লাগলো প্রাঞ্জল কথার গাথুনী।

১৯ আগষ্ট - ২০২১ গল্প/কবিতা: ১৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“অক্টোবর ২০২২” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী